Showing posts with label চিঠি. Show all posts
Showing posts with label চিঠি. Show all posts

Sep 2, 2011

কী লিখি তোমায়

কিছু লিখতে অনেক ইচ্ছা করতেসে। কী লিখি? এখন আমার অফিস নাই, পরীক্ষা শেষ পড়াশুনা নাই, সারাদিন ঘুমাই, আর খাই, আর মাঝেমাঝে সিনেমা দেখি, বা দেখিনা।

আমার একটা বিড়াল আছে। জন্মের পর থেকে তার অবশ্য একই রুটিন। খায় ঘুমায়। অবশ্য মাঝেমাঝে বাইরে গেলে মাঝেমাঝে রাস্তার বিড়াল এবং উৎকট মানুষজনের হাতে মাইর খেয়ে আসে।

মাইর খাওয়া বাদ দিলে আমি এখন বিড়াল লাইফ লিড করতেসি। বাইরে যাইনা তাই মাইর খাইনা। ভালৈ।

Nov 1, 2010

তোমাকে একটা মেইল লিখতে ইচ্ছা হলো, হায়

তোমাকেই মেইল লিখতে ইচ্ছা হলো
এমন না যে কেবল একটাই মেইল লিখতে ইচ্ছা করে
খালি মেইলই যে লিখতে ইচ্ছা করে তা না
তবে ইচ্ছা অনেককিছুই করে, সবকিছু যে তোমাকে নিয়ে তা না
অথবা মাঝে মাঝে আর মেইলও লিখতে ইচ্ছা করেনা
ইচ্ছারও আছে নিজস্ব ডালপালা, চোখকান, ফুসফুস- ঘ্রাণ
তাই তাকে বাড়তে দিলাম, বন্ধু হলাম
তাই লেখা হলো অনেকগুলো বাড়তি শব্দ, আজকে আমি তাদের ছাঁটবোনা
আজকের মতো এই, আবার জানিনা কবে, আদৌ কোনোদিন
লা লা লা লা লা

Jun 20, 2009

খেলাঘর

তোমার সাথে এই যে আমার সাজানো ঘর সুন্দর বাগান, এ যে আমার কেমন স্বভাব, এ যেন সবই আমার খেলার সংসার। সবকিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়ে নিজেই আবার ভেঙ্গে দিই ছড়িয়ে দিই। জন্ম মুহূর্ত মৃত্যু মুহূর্তের মতো শুন্য করে ফেলি হাত।