Showing posts with label বিষ্ণু বিশ্বাস. Show all posts
Showing posts with label বিষ্ণু বিশ্বাস. Show all posts

Sep 2, 2011

কী লিখি তোমায়

কিছু লিখতে অনেক ইচ্ছা করতেসে। কী লিখি? এখন আমার অফিস নাই, পরীক্ষা শেষ পড়াশুনা নাই, সারাদিন ঘুমাই, আর খাই, আর মাঝেমাঝে সিনেমা দেখি, বা দেখিনা।

আমার একটা বিড়াল আছে। জন্মের পর থেকে তার অবশ্য একই রুটিন। খায় ঘুমায়। অবশ্য মাঝেমাঝে বাইরে গেলে মাঝেমাঝে রাস্তার বিড়াল এবং উৎকট মানুষজনের হাতে মাইর খেয়ে আসে।

মাইর খাওয়া বাদ দিলে আমি এখন বিড়াল লাইফ লিড করতেসি। বাইরে যাইনা তাই মাইর খাইনা। ভালৈ।

Aug 24, 2011

হারিয়ে যাওয়া কবিদের প্রতি

আমার যে কতো মনখারাপ, তা যদি তুমি জানতা, তাইলে আমার জন্য নিয়া আসতা চাঁদ, এক পাত্র শিশির, শিশিরের মধ্যে পদ্ম। ধূসর দেয়ালগুলি ভেঙে জানলা বানিয়ে দিতা, আর জানলা বেয়ে লাগিয়ে দিতা মাধবিলতার লতা। অন্তত একটা হিরামন পাখিও তো এনে দিতে পারতা, গান গেয়ে মন ভুলাতো। এখন যদি আমি বাস্তুসাপটিকে বিষ দিই, আমাকে দোষ দিও না। এখন যদি মেনি বিড়ালের ছানাটিকে উড়িয়ে নিয়ে যায় ড্রাগন, আমাকে দোষ দিওনা। কালকে আমি ডিঙায় চড়ে তোমাদের দেশ থেকে অনেক দূরে চলে যাবো।