ইশরে শীতকালটা চলেই গেলো। চলে যাওয়া শীতকাল, তোমার জন্য আমার মন খারাপ লাগতেসে। তুমি আবার আইসো।
Showing posts with label আজকে রাতে কেন জানি পুরানো অনেক রাতের কথা মনে পড়ে. Show all posts
Showing posts with label আজকে রাতে কেন জানি পুরানো অনেক রাতের কথা মনে পড়ে. Show all posts
Feb 19, 2012
Oct 14, 2011
১০০
একটা ক্লান্তি আছে
গোপনে থাকে
কোণে
নড়ে চড়ে
অজাত শিশুর মতো
জানান দেয়
যেনো
কোনো ব্যক্তি
অব্যক্ত ব্যথার মতো
গোপন
একটা ক্লান্তি
গোপনে থাকে
কোণে
নড়ে চড়ে
অজাত শিশুর মতো
জানান দেয়
যেনো
কোনো ব্যক্তি
অব্যক্ত ব্যথার মতো
গোপন
একটা ক্লান্তি
Jun 26, 2011
জুলাই
আপচুস আমরা গানগুলিকে কথায় লিখতে পারিনা এবং রঙগুলিকে কানে শুনতে পারিনা এবং যদিও শব্দগুলিকে মাঝেমাঝে চোখে দেখতে পারি বলে আমি জলের শব্দ শুনি এবং ভাবি সমুদ্রে দূরের জলে তিমির দল যদিও তা আমি তোমাকে কথায় লিখে বোঝাতে পারবোনা কিন্তু মাথার ভিতরে কেবলি তিমিরা ছুঁড়ে দেয় জলের ফোয়ারা এবং তা এই রাতের অন্ধকারের পটভূমিতে নীলাভ আলোর আতশবাজিতে বিচ্ছুরিত হয় কিন্তু এই সেলিব্রেশান আমার নিঃসঙ্গ নিজস্ব আমি তা কারো কাছে পৌঁছে দিতে পারিনা কারণ আমরা দূরের কোনো অচেনা শহরে জানালায় ফুলের পাহারায় বৃষ্টিবন্দী হয়ে নেই।
| masochistmimes |
Jun 21, 2011
আমার আর কোথাও যাবার নেই
একটা ব্লগ লেখা বাকি ছিলো।
অনেকগুলো ব্লগ লেখা বাকি ছিলো। অনেক সময়ে। শুরুতে উল্লিখিত ব্লগটি সাম্প্রতিকতম। কিন্তু সেইদিন আমার খুব মন ভালো ছিলো। আজকে আবার মনটা বেশি ভালোনা। তাই লেখা ঠিক হবে কিনা বুঝতে পারছিনা।
পুরান ঢাকা গিয়া মন ভালো হয়ে গিয়েছিলো। অনেকদিন ধরে পুরান ঢাকা যেতে ইচ্ছা করছিলো। শহীদুল জহির পড়ে। আজম খান শুনে শুনে। শৈশবে বরিশাল থেকে ফেরার সময় লঞ্চ থেকে ল্যান্ড করে পুরান ঢাকার মধ্যে দিয়ে বাড়ি ফিরতে হোতো বলে, হয়তো।
Feb 20, 2011
Subscribe to:
Posts (Atom)