Showing posts with label Couldn't tag myself nowhere. Show all posts
Showing posts with label Couldn't tag myself nowhere. Show all posts

Mar 13, 2012

একটা গান শুনবেন, প্লিজ?


কিছু মাস আগে আমার দাদি মারা যান। সেই উপলক্ষ্যে আমি গ্রামের বাড়ি যাই, অনেক বছর পর। অনেক পরিবর্তন হয়েছে সর্বত্র। তবে বাড়ির জংলা, ছায়াচ্ছন্ন ভাবটির বদল হয়নি।

Jun 26, 2011

জুলাই

আপচুস আমরা গানগুলিকে কথায় লিখতে পারিনা এবং রঙগুলিকে কানে শুনতে পারিনা এবং যদিও শব্দগুলিকে মাঝেমাঝে চোখে দেখতে পারি বলে আমি জলের শব্দ শুনি এবং ভাবি সমুদ্রে দূরের জলে তিমির দল যদিও তা আমি তোমাকে কথায় লিখে বোঝাতে পারবোনা কিন্তু মাথার ভিতরে কেবলি তিমিরা ছুঁড়ে দেয় জলের ফোয়ারা এবং তা এই রাতের অন্ধকারের পটভূমিতে নীলাভ আলোর আতশবাজিতে বিচ্ছুরিত হয় কিন্তু এই সেলিব্রেশান আমার নিঃসঙ্গ নিজস্ব আমি তা কারো কাছে পৌঁছে দিতে পারিনা কারণ আমরা দূরের কোনো অচেনা শহরে জানালায় ফুলের পাহারায় বৃষ্টিবন্দী হয়ে নেই।

masochistmimes

Sep 16, 2010

অনুভূতিগুলো ক্রমশই ক্রমশই ব্যক্তিগত হয়ে যায়।

তারারাও তো দূরে সরে যাচ্ছে। মানুষের কী দোষ? আমরা কেউ আর এক জায়গাতে নেই। তাই সব কথাই আজ অর্থহীন। এবং সব শব্দই অক্ষম। এবং কবিতারা আজ ঝরা পালক। এবং ত্বক আরও কিছুটা শুষ্ক। আমরা কি এই বাস্তবতাকে উপেক্ষা করে কাছে যেতে পারিনা? আমাদের বাস্তবতা কি আমরা তৈরি করতে পারিনা?

না পারিনা। তাই জোড়া মুক্তো মিথ্যে বন্দরে বিকিয়ে দিয়ে জাহাজের টিকেট কিনে ফেলি। এই জাহাজ ডুবে যাবে। কী আসে যায়। যারা জাহাজডুবিতে মরবেনা তারাও তো কিছুনাকিছুতে মরবেই।

বাস্তবতা মেইল করে। বাস্তবতা ফোন করে। বাস্তবতার সাথে দেখা হয় রোজ। অথচ তোমার সাথে দেখা হয়না। এরকম করে তুমি অবাস্তব হয়ে যাও। আর আমি মরে যাই।

মরে গিয়ে ভুত হতে চাই। ভুত হয়ে মাঝেমাঝে তোমাকে দেখবো। কিন্তু তোমার কাছে আর যাবোনা। কারণ আর যেতে ইচ্ছা করেনা। এটাই বাস্তবতা। ইচ্ছারা মরে যায়। আর ইচ্ছারা মরে গেলে ভুত হয়না। কিছুই হয়না কোথাও থাকেনা। তাই আমার ভুত একসময় তোমাকে আর দেখতে যাবেনা। তোমাকে আর খুঁজবেনা। রাস্তায় কিংবা ইন্টারনেটে।

কিন্তু আমি কোনোদিনও চাইনা তুমি খারাপ থাকো। তাহলে তুমি কেনো আমাকে এতো কষ্ট দিলা?