Showing posts with label গান. Show all posts
Showing posts with label গান. Show all posts

Mar 13, 2012

একটা গান শুনবেন, প্লিজ?


কিছু মাস আগে আমার দাদি মারা যান। সেই উপলক্ষ্যে আমি গ্রামের বাড়ি যাই, অনেক বছর পর। অনেক পরিবর্তন হয়েছে সর্বত্র। তবে বাড়ির জংলা, ছায়াচ্ছন্ন ভাবটির বদল হয়নি।

Feb 19, 2012

The heart's memory eliminates the bad...


ইশরে শীতকালটা চলেই গেলো। চলে যাওয়া শীতকাল, তোমার জন্য আমার মন খারাপ লাগতেসে। তুমি আবার আইসো।

Sep 30, 2011

মুছিতব্য পোস্ট

আমাকে একটা বাজে লোক বাজে কথা বলেছে। আমার তাই দিনের শেষেও একটু মনখারাপ।

Sep 4, 2011

চল মিনি আসাম যাবো

ধেৎ কিছু ভালো লাগতেসেনা। যামুগা আমি এই দেশ থিকা। ইচ্ছা করে আমিও গোপালকে নিয়া আসাম যাইগা। পাত তুললেই টাকা পাবো। 


Aug 29, 2011

আমার গান- ১

১.
এই ব্লগটার নাম হতে পারে রাতগুলো দখল করে রাখে যেসব গান, বা যে গান শুনতে শুনতে রাতে ঘুমাতে যেতে দেরি হয়, বা সারারাত একটি গান, বা গানবন্দী জীবন, বা ওভারডোজ

Aug 20, 2011

গান হয়ে এলে

আমারে যুদি কেউ জিগায় আমার লাইফের সবচাইতে ফেবারিট ৫টা গান কী কী আমি মনেহয় এইটা দিয়া লিস্ট শুরু করুম। আল্লাহ তুমি আমারে এতো খ্যাত করে বানায়লা কেনু কেনু কেনু??

Jul 19, 2011

পুরান লেখা+ নতুন লেখা

পুরান লেখা

অতুল অবনী অমল, আশুতোষ পরিতোষ, নবীন, গোবিন্দ সমুদ্রে বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা শখ করে আচার খায়। অমল খায়না। অতঃপর তারা সমুদ্রে, স্নানে ব্যস্ত হয়ে যায়। হোটেলে ফিরে অমল স্নানে যায়। অতুল ঘুমিয়ে পড়ে। নবীন অপরিমিত হাসতে থাকে। দেখে সবাই ভাবে আমার না জানি কী হবে। ভাবতে ভাবতে আশুতোষের হ্যালুসিনেশান হয়। তার মাথা থেকে আরেকজন আশুতোষ বের হয়ে আসে। এবং কল্পনা ভাঙার আগেই আশুতোষ১কে মেরে খেয়ে ফেলে। এই ঘটনা বাস্তবে হওয়াতে নবীন পরিতোষ অবনী গোবিন্দ এগুলি দেখতে পায়। তাদের সাথেও তখন একই ঘটনা ঘটে। অমল বাথরুম থেকে বের হয়ে কিছু বুঝতে পারেনা। অতুল স্বপ্ন দেখছিলো তারা সবাই পাহাড়ে ক্রিকেট খেলছে।

Jul 7, 2011

সারস উড়িয়ে দিয়ে

..
বাইরে আকাশ মেঘলা হয়ে আছে
নদীর জল ভিজিয়ে যাবে পা
আজকে তুমি আমাকে বোলোনা
দূরে যাওয়ার কথা।

Jun 21, 2011

আমার আর কোথাও যাবার নেই

একটা ব্লগ লেখা বাকি ছিলো।

অনেকগুলো ব্লগ লেখা বাকি ছিলো। অনেক সময়ে। শুরুতে উল্লিখিত ব্লগটি সাম্প্রতিকতম। কিন্তু সেইদিন আমার খুব মন ভালো ছিলো। আজকে আবার মনটা বেশি ভালোনা। তাই লেখা ঠিক হবে কিনা বুঝতে পারছিনা।

পুরান ঢাকা গিয়া মন ভালো হয়ে গিয়েছিলো। অনেকদিন ধরে পুরান ঢাকা যেতে ইচ্ছা করছিলো। শহীদুল জহির পড়ে। আজম খান শুনে শুনে। শৈশবে বরিশাল থেকে ফেরার সময় লঞ্চ থেকে ল্যান্ড করে পুরান ঢাকার মধ্যে দিয়ে বাড়ি ফিরতে হোতো বলে, হয়তো।

Jun 13, 2011

May 16, 2011

মুড সুইং

ফেইসবুক স্ট্যাটাসঃ 
মেঘগুলি মেঘ মেঘ/ ঘাসগুলি জোছ-না/ জোনাকিরা মিউজিক/ ট্রেন চলে ঝিক ঝিক/ খালগুলি রেললাইন/ গাছগুলি ল্যাম্পপোস্ট/ মাধবীরা চুপচাপ/ ফুটে ফুটে মরে যায়/ সাপগুলি খেলা করে/ ছায়াঢাকা পাহাড়ে/ বৃষ্টিটা আসলেই/ নৌকাটা ভাসবে/ জানালাটা তবু ঠিক/ বন্ধই থাকবে

Feb 20, 2011

পুরানো রাত

















ব্যস্ত তুমি অনেক যখন/ হাজার রকম কাজের ভিড়ে
তোমাকে কেউ করছে মনে/ একটি কোণে চুপটি করে
তার কাছেও একটি তুমি/ থাকছো সবার অগোচরে
দু'জন বসে রইলে কেমন/ শান্ত রাতের নদীর তীরে


Feb 18, 2011

ভালো দিন মজার দিন

তারেক বললো বইমেলাতে আসো, খুব সুন্দর বাতাস, কিন্তু কেউ নাই। বাইরে বের হয়ে দেখি শীত করে, কিন্তু অনেক আলো। মরিচবাতি। মেলাতে এসে দেখি অনেক দোকান বন্ধ, আর বাতাসে গাছের পাতা উড়ে। এমন মজার মেলা কখনও দেখিনি। আবার দেখি মাথার উপর বাজি ফুটে। ভিড় ঠেলে বাইরের টিভিতে দেখি নাচ। লেজারলাইট। মাথার উপরে আতশবাজি। তারপর টিভিতেও। বনিকের আবার মন খারাপ। কেনো যে দেখতে গেলোনা ওপেনিং সেরিমোনি। তাই আমরা ওকে নিয়ে গেলাম শর্মাতে। আর ইন্ডিয়ান ফুড খেতে খেতে টিভিতে ইন্ডিয়ান সুন্দরী দেখে তাদের আর আশ মেটেনা।

তারপর আমরা হাঁটতে হাঁটতে আমার বাসার পথ ধরলাম। পুরা শহর আজকে মরিচবাতি দিয়ে সাজানো। যেনো আজকে এই শহরের বিয়ে। আজকে ঢাকাতে যার বিয়ে ছিলো তার খুব মজা। পুরা শহর তার বিয়েতে সাজানো হোলো। আর আজকে বাতাসে উড়ছে খালি পাতা। আমের ফুলের গন্ধ আর মাঝেমাঝে বাদুড়।

Feb 16, 2011

Random

আজকে পড়লাম কুলায় কালস্রোত। লেখক শওকত আলী। ১৯৭৭ সালে সাপ্তাহিক বিচিত্রার ঈদ সংখ্যায় বের হয়েছিলো। আমি কিনেছি মুক্তধারা থেকে ১৬ টাকা দিয়ে।

Dec 11, 2010

খেলাঘর মেলাঘর

ব্লগ সাজাইলাম। ভার্চুয়াল সংসার। ফেইসবুক আর সাজাইনা। বেশিলোকের ভিড়। লিংকডিন সাজাবো। সেটা দরকারি।

বই পড়লাম। কবিতার জন্য সারা পৃথিবী। শেষ লেখাটায় পুরানো সুনীল। ভালো। বইয়ের শেলফ গুছাবো।

সিডিগুলি গুছাবো। এখন সারাদিন গান শুনি। মার্ক নফলার

Jan 15, 2008

স্বগত-১

ব্যথা আমার কূল মানেনা, বাধা মানেনা
পরাণ আমার ঘুম জানেনা, জাগা জানেনা।
Get this widget | Track details | eSnips Social DNA

জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে
ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে।
Get this widget | Track details | eSnips Social DNA

Nov 19, 2007

ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া



আজকে সকালে সঞ্জীব চৌধুরী (ডিসেম্বর ২৫, ১৯৬৪-নভেম্বর ১৯, ২০০৭) চলে গেলেন। খুব ছোটো একটা জীবন অনেক বেশি করে বেঁচে নিয়েছেন তিনি। তবু যদি আরো কিছুদিন থাকতেন।